ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে লুহানস্কে হামলা চালিয়েছে ইউক্রেন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৩, ০৫:১৬আপডেট : ১৫ মে ২০২৩, ০৫:১৬

যুক্তরাজ্যের পাঠানো দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত লুহানস্কের দুটি শিল্প অঞ্চলে কিয়েভ হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার (১৩ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

বিশ্বের প্রথম দেশ হিসেবে বৃহস্পতিবার (১১ মে) কিয়েভকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দেয় ব্রিটেন। পাল্টা আক্রমণে ইউক্রেনকে সহায়তা করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল ব্রিটেন। 

এরপর শুক্রবার রাতে রুশ দখলকৃত লুহানস্ক অঞ্চলে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে শহর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। শহরটি বাখমুত থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সরবরাহকৃত এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় ভূখণ্ডের ভেতরে ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ করে স্বীকৃত রুশ ভূখণ্ডের কোনও অঞ্চলে হামলা চালাবে না তারা। এমন শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শুক্রবার লুহানস্কের পলিমার কারখানা ও মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।  

সূত্র: রয়টার্স

/এটি/এসপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম