শস্যচুক্তির মেয়াদ বাড়িয়েছে রাশিয়া-ইউক্রেন: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৩, ২০:৪৩আপডেট : ১৭ মে ২০২৩, ২০:৪৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, কৃষ্ণ সাগরীয় শস্যচুক্তির মেয়াদ দুই মাস বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির নেতাদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেছেন এরদোয়ান। চুক্তির আওতায় সর্বশেষ জাহাজটি ইউক্রেনীয় বন্দর ত্যাগের পর তিনি এই মন্তব্য করলেন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে এরদোয়ান বলেছেন, কৃষ্ণ সাগরের শস্য করিডোর চুক্তির মেয়াদ আরও দুই বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর উদ্যোগ তুরস্কের ভূমিকা ছিল।

ভাষণে চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছে তুর্কি নেতা।

গত বছর জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন। বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ক্রমবর্ধমান খাদ্য সংকট মোকাবিলার জন্য এই চুক্তি হয়। শুরুতে ১২০ দিনের জন্য কার্যকর ছিল শস্য করিডোর।

নভেম্বরে আবারও ১২০ দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়। কিন্তু মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য মেয়াদ বাড়াতে রাজি হয়। বৃহস্পতিবার এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

চুক্তির আওতায় কৃষ্ণ সাগরীয় বিভিন্ন বন্দর থেকে ইউক্রেনীয় শস্য ও সার জাহাজের মাধ্যমে পরিবহনের সুযোগ দেয় রাশিয়া। মস্কোর অভিযোগ, ইউক্রেন শস্য রফতানি করতে পারলেও রাশিয়ার সারের ওপর নিষেধাজ্ঞার কারণে তাদের পণ্য রফতানি ব্যাহত হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন পরে মন্তব্য জানাবে।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের