এফ-১৬ ইস্যুতে পশ্চিমা দেশগুলো ‘ভয়াবহ ঝুঁকিতে’ পড়বে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৩, ১৭:৪৬আপডেট : ২১ মে ২০২৩, ০০:৩৩

ইউক্রেনকে অত্যাধুনিক ‘এফ-১৬’ যুদ্ধবিমান সহায়তা দিলে পশ্চিমা দেশগুলোকে ‘ভয়াবহ ঝুঁকিতে’ পড়তে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এফ-১৬ সরবরাহ প্রসঙ্গে শনিবার (২০ মে) সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তাস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দীর্ঘদিনের গরিমসির পর ইউক্রেনকে অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে পশ্চিমা মিত্র দেশগুলোকে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় চলমান জি-৭ সম্মেলনের বৈঠকে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ প্রসঙ্গে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা অর্জনের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব ধরনের উপায় রয়েছে।’

পশ্চিমা মিত্রদের কাছে বরাবরই যুদ্ধবিমান চেয়ে আসছিল ইউক্রেন। এফ-১৬ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘এই পদক্ষেপ আমাদের বিমান বাহিনীকে উন্নত করতে ব্যাপক সাহায্য করবে।’

ইউক্রেনকে এতদিন এফ-১৬ যুদ্ধবিমান না দিলেও সোভিয়েত আমলের মিগ-২৯ দিয়েছে স্লোভাকিয়া ও পোল্যান্ড। এছাড়া ধারবাহিকভাবে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা মিত্র দেশগুলো। এই যুুদ্ধে কিয়েভকে নজিরবিহীন সহায়তা দেওয়া নিয়ে বার বার হুমকি দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম