মক্কায় ওমরা করতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৮ পাকিস্তানির

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩, ০৮:৫৫আপডেট : ২১ মে ২০২৩, ০৯:৫৩

সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ৮ পাকিস্তানির মৃত্যু হয়েছে। তারা সবাই ওমরা করতে এসেছিলেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ। 

পাকিস্তানের কনসাল ওয়েলফেয়ার এক বিবৃতিতে জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আগুনের ঘটনায় ৮ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে।

এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক