নব্য ঔপনিবেশিক মডেলের বিশ্ব অতীতের বস্তু: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৩, ০২:৩৬আপডেট : ২৫ মে ২০২৩, ০২:৩৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অপর দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিশ্চিতভাবে একটি ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তুলবে রাশিয়া। যেখানে অন্যকে শোষণ করে উন্নয়ন ঘটানো নির্দিষ্ট দেশ অতীতের বস্তুতে পরিণত হবে। বুধবার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমি আত্মবিশ্বাসী, একসঙ্গে আমরা একটি সমতামূলক ও বহুমাত্রিক বিশ্ব গঠন অর্জন করতে পারব। যেখানে সম্প্রসারণবাদীসহ নব্য ঔপনিবেশিক ব্যবস্থা, যাতে কয়েকটি দেশ পুরো বিশ্বের সম্পদ কুক্ষিগত করেছে, তারা অতীতে পর্যবসিত হবে।

বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তাদের আশ্বস্ত করে পুতিন বলেছেন, মানবজাতি বর্তমানে যে সাধারণ হুমকি ও বাধার মুখে রয়েছে সেগুলো মোকাবিলায় আগ্রহী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কাজ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

তিনি বলেছেন, রাশিয়ার অসংখ্য মিত্র রয়েছে। ঐতিহাসিকভাবে দৃঢ়, বন্ধুত্বপূর্ণ ও প্রকৃত আস্থার ভিত্তিতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পকের জন্য আমরা কৃতজ্ঞ। তাদেরকে শক্তিশালী করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

পৃথকভাবে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বছরের পর পর গোয়েন্দা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যালোচনা বিনিময় আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানে কার্যকর বলে প্রতীয়মান হয়েছে।

মস্কো অঞ্চলে ২৩ থেকে ২৫ মে এই সম্মেলন চলবে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলায় পাত্রুশেভ।

সূত্র: তাস

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম