অত্যাধুনিক সাবমেরিন কিনতে যাচ্ছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৩, ০৪:৩৮আপডেট : ২৫ মে ২০২৩, ০৪:৩৮

আগামী বছর সাবমেরিন ক্রয়ের একটি কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে ইউক্রেনের প্রতিবেশী ইউরোপীয় দেশ পোল্যান্ড। বুধবার (২৪ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এ পরিকল্পনার কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে এটিকেই বিবেচনা করছে বিশ্ব। এ অবস্থায় রাশিয়া ও ইউরোপের পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেছে। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পদক্ষেপ নিচ্ছে পার্শ্ববর্তী পোল্যান্ডসহ অন্যান্য দেশ।

মারিউস বলেন, “আমরা ‘ওরকা’ প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছি। এই বছর আমরা সাবমেরিন ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির ক্রয় নিয়ে একটি পদ্ধতি চালু করার পরিকল্পনা করছি।”

অত্যাধুনিক সাবমেরিন ক্রয়ের প্রকল্পকে ‘ওরকা’ প্রকল্প বলে অভিহিত করছে পোল্যান্ড।

পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে রুশ আগ্রাসনের ভয়াবহতা দেখে সামরিক খাতে ব্যয় বাড়িয়ে দিয়েছে পোল্যান্ড। সামরিক বাহিনীতে জনবল দ্বিগুণ করার পাশাপাশি ২০২৩ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট জিডিপির প্রায় ৪ শতাংশ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রকল্পটি ‘শিগগিরই’ শুরু হবে বলে জানিয়েছেন মারিউস। সাবমেরিনের সংখ্যা ও সেগুলোর সরঞ্জামের তথ্য কিছুদিনের মধ্যে জানাবে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম