৫০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভূমধ্যসাগরে নিখোঁজ নৌকা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ২০:০৫আপডেট : ২৬ মে ২০২৩, ২০:০৫

ভূমধ্যসাগরে এক নবজাতক ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা হারিয়ে গেছে। দুটি মানবাধিকার সংস্থা শুক্রবার এ কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শরণার্থীদের বহনকারী নৌযানের সহযোগিতার সংকেত গ্রহণকারী সংস্থা অ্যালার্ম ফোন নাম শুক্রবার বলেছে, বুধবার সকালে নৌকাটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় নৌকাটি সাগরে ভাসমান ছিল। কিন্তু তাদের ইঞ্চিন ছিল বিকল। লিবিয়ার বেনগাজি বন্দরের উত্তর দিকে ৩২০ কিলোমিটার দূরে নৌকাটি অবস্থান করছিল।

বৃহস্পতিবার ইতালির বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এমার্জেন্সি বলেছে, লাইফ সাপোর্ট জাহাজ ও ওশান ভাইকিং ২৪ ঘণ্টা ধরে নৌকাটির খোঁজে অনুসন্ধান চালায়। তবে সেটির কোনও খোঁজ বা ধ্বংসাবশেষ তারা পায়নি।

সংস্থাটির এক মুখপাত্র শুক্রবার বলেছেন, অনুসন্ধান চলছে। নৌকায় থাকা মানুষদের হয়ত অন্য কোনও নৌযানে নেওয়া হয়েছে অথবা ইঞ্জিন সফলভাবে মেরামত করে সিসিলির দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনায় ইতালির কোস্টগার্ড ৪২৩ ও ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলেছে, নিখোঁজ নৌকার সঙ্গে এই উদ্ধারের সম্পর্ক নেই।

ইতালিসহ ইউরোপীয় দেশগুলো অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঠেকাতে কঠোর হচ্ছে। ইউরোপে প্রবেশের জন্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বেশিরভাগ ইতালিতে পৌঁছায়। চলতি বছর নৌকায় ৪৭ হাজার অভিবাসী দেশটিতে পৌঁছেছে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের