নেদারল্যান্ডসে জলবায়ু সংক্রান্ত একটি বিক্ষোভ থেকে অন্তত ১৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকির প্রতিবাদে শনিবার রাজধানী হেগের কেন্দ্রস্থল অবরোধ করে বিক্ষোভ করছিলেন জলবায়ু কর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে সংঘর্ষ বাধে।
ডাচ পুলিশ বলছে, তারা শহরের প্রধান সড়ক অবরোধকারী কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। এ সময় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মোট এক হাজার ৫৭৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৪০ জনের বিচার করা হবে।
বিক্ষোভে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনসের’ মেলিসান্দ্রে চরিত্রে অভিনয় করা ক্যারিস ভ্যান হাউটেনসহ বেশ কয়েকজন ডাচ সেলিব্রিটি অংশ নিয়েছিলেন।
We wont stop fighting for climate justice








