পিছু হঠতে থাকা ওয়াগনার যোদ্ধাদের ওপর ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৩, ২৩:৪৫আপডেট : ৩১ মে ২০২৩, ২৩:৫১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে পিছু হঠতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে কিয়েভের সেনারা। হামলায় গোষ্ঠীটির প্রায় ৮০ যোদ্ধা নিহত ও ১১৯ জন আহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাটি।

চেরাভাটি জানিয়েছেন, রাশিয়ার একটি সাঁজোয়া যান, ড্রোন, দুটি বাহন ও ৫টি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা। তিনি বলেন, ‘সম্প্রতি সংঘাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। অবস্থান পরিবর্তন করছে রুশ সেনারা, ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী যোদ্ধা সরিয়ে নিয়েছে।’

সম্প্রতি বাখমুত থেকে যোদ্ধা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপ। সেনা প্রত্যাহার করে ১ জুনের মধ্যে রুশ সামরিক বাহিনীর কাছে অবস্থান হস্তান্তরের কথা বলেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। চলতি মাসের ২৫ তারিখ ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভের ওপর ইচ্ছাকৃতভাবে গোলাবারুদের সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রিগোজিন বলেন, ‘প্রায় ৫০ হাজার সেনা নিয়োগ দিয়েছিলাম, তাদের ২০ শতাংশই বাখমুত যুদ্ধে প্রাণ হারিয়েছে।’

চেরাভাটি বলেন, ‘তাদের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করতে পেরেছি আমরা। সন্ত্রাসী ওয়াগনারদের ধ্বংস করতে পেরেছি। এখন নিজেদের বাকি যোদ্ধাদের রক্ষা করতেই বাখমুত থেকে পিছু হঠছে প্রিগোজিন।’

প্রায় দশ মাস ধরে হামলার পর গত সপ্তাহেই বাখমুত পুরোপুরি দখলের ঘোষণা দিয়ে তা উদযাপন করেছে পুতিন প্রশাসন। তবে মস্কোর এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শহরটি রক্ষায় এখনও যুদ্ধ করে যাচ্ছে কিয়েভের সেনারা।

সূত্র: নিউজউইক

/এটি/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান