ওয়াগনারের ইরাকি যোদ্ধা ইউক্রেনে নিহত: প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৩, ১৭:৩০আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:৩০

রাশিয়ার ওয়াগনার ভাড়াটে বাহিনীর হয়ে যুদ্ধরত এক ইরাকি নাগরিক এপ্রিলে ইউক্রেনে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ ঘটনাকে মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের ইউক্রেন যুদ্ধে মারা যাওয়ার প্রথম নিশ্চিত ঘটনা বলে মনে করা হচ্ছে।

রুশ ভাষার আরআইএ এফএএন নিউজ সাইট অনুসারে, নিহত ইরাকি যোদ্ধার নাম আব্বাস আবুথার উইটউইট। রুশ-অধিকৃত পূর্ব ইউক্রেনীয় শহর লুহানস্কের একটি হাসপাতালে ৭ এপ্রিল তার মৃত্যু হয়।

প্রিগোজিন বুধবার রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ‘রাশিয়ার কারাগার থেকে উইটউইটকে নিয়োগ দিয়েছিলাম। জেল থেকে আমাদের ইউনিটে যোগদানকারী আরব দেশের প্রথম ব্যক্তি নন তিনি।’

তিনি বলেন, ‘ইরাকি নাগরিক দারুণ লড়াই করেছিলেন। বীরত্বের সঙ্গেই তিনি মারা গিয়েছিলেন।’

ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছে। ধ্বংস হওয়া ইউক্রেনীয় শহর বাখমুতের মূল লড়াই চালিয়েছে ওয়াগনার বাহিনী।

প্রিগোজিন গত সপ্তাহে বলেছিলেন, বাখমুতের নিয়ন্ত্রণের জন্য মাসব্যাপী যুদ্ধে তার প্রায় ২০ হাজার ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন। ইউক্রেনে লড়াই করার জন্য অন্তত ৫০ হাজার বন্দিকে নিয়োগ দিয়েছিলাম। তাদের মধ্যে প্রায় ২০ শতাংশ মারা গেছে।

সূত্র: আল জাজিরা 

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম