ইউক্রেনকে সদস্য করতে ন্যাটোর সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৩, ০১:১৫আপডেট : ০২ জুন ২০২৩, ০১:৪৮

ইউক্রেনকে সদস্য করতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সব সদস্যের সম্মতি রয়েছে বলে দাবি জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টোলটেনবার্গ। বৃহস্পতিবার (১ জুন) এ কথা বলেন তিনি। খবর বিবিসি'র। 

নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই স্টোলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।’

একইসঙ্গে স্টোলটেনবার্গ জানান, অদূর ভবিষ্যতে তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করে সুইডেনের সদস্য হওয়ার পথ পরিষ্কার করবেন তিনি। সুইডেনকে সদস্য করতে বিরোধিতা করেছে হাঙ্গেরি ও তুরস্ক।

‘সন্ত্রাসদের’ জন্য স্বর্গ হিসেবে সুইডেনকে অ্যাখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। তবে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী তোবাইস বিলস্ট্রমের দাবি, ন্যাটো সদস্য হওয়ার ‘সব প্রতিশ্রুতি’ পূরণ করেছে সুইডেন।

গত বছর ন্যাটো জোটের সদস্য হতে আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধের কারণে মূলত নীতিতে বদল এনেছিল দেশ দুটি। কোনও সামরিক জোটে না যাওয়ার নীতি থেকে সরে আসে তারা।  

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়।

সূত্র: বিবিসি

/এটি/ /এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম