রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বেলগোরোডে ইউক্রেনের হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৩, ১১:১৫আপডেট : ০২ জুন ২০২৩, ১১:১৫

ইউক্রেন সীমান্তঘেরা শেবেকিনো শহরের কাছে তিনটি আন্তঃসীমান্ত হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলাচেষ্টার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। তারা বলেছে, এটা সন্ত্রাসী ধাঁচে হামলার চেষ্টা।

শেবেকিনো শহরটি বেলগোরোড অঞ্চলে অবস্থিত। মে মাস থেকে বেশ কয়েকদফা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শহরটি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, হামলায় অন্তত ৭০ জন ‘জঙ্গি’ অংশ নিয়েহচিলেন। এ ছাড়া পাঁচটি ট্যাঙ্ক, চারটি সাঁজোয়া যান, সাতটি পিক-আপ ট্রাক এবং একটি কামাজ ট্রাক হামলায় অংশ নিয়েছিল।

মন্ত্রণালয় জানায়, হামলা প্রতিহত করতে বিমানবাহিনী কামান ব্যবহার করেছে। এই পাল্টা হামলায় ৫০ জনেরও বেশি ইউক্রেনীয় যোদ্ধা নিহত হয়েছে।

ইউক্রেন অবশ্য এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, রাশিয়ান স্বেচ্ছাসেবক যোদ্ধারা এই হামলায় জড়িত।

ইউক্রেনকে সমর্থনকারী জাতিগত রাশিয়ানদের একটি অতি-ডান আধাসামরিক গোষ্ঠী রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধ করছে বলে দাবি করেছে রাশিয়ান স্বেচ্ছাসেবক কর্পস (আরভিসি)।

আরেকটি ক্রেমলিনবিরোধী দল যারা নিজেদের ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন বলে দাবি করে, তারাও আন্তঃসীমান্ত অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম