পাল্টা আক্রমণের সমর্থনে ইউক্রেনে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৩, ২১:৪০আপডেট : ১১ জুন ২০২৩, ০০:২৭

রুশবিরোধী পাল্টা আক্রমণে সমর্থন জানাতে কিয়েভে অঘোষিত সফরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিয়েভের আশেপাশের এলাকাগুলোতে রুশ ড্রোন হামলার পরদিন শনিবার (১০ জুন) সফরে এসেছেন তিনি। 

ট্রুডোর সঙ্গে টুইটারে ছবি পোস্ট করে ইউক্রেনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি মেলনিক লিখেন, ‘ইউক্রেনে কানাডার প্রধানমন্ত্রীকে স্বাগতম’।

সফরে এসে প্রথমেই যুদ্ধে প্রাণ হারানো ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান ট্রুডো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে রাশিয়া, যা এখনও চলমান। হামলা প্রতিরোধে শুরু থেকেই ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ন্যাটোর এই সদস্য দেশটি।

এমন সময় তিনি কিয়েভে এলেন যখন রুশ বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে কিয়েভ।  কিন্তু রাশিয়া দাবি করছে, আক্রমণে ইউক্রেনীয় সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এ বিষয়ে শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করলেও প্রতিরক্ষা লাইনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা।

সূত্র: রয়টার্স

/এটি/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক