তুমুল লড়াই, আরও এক গ্রাম দখল নিলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৩, ১১:৫৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১২:১৬

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জাপোরিজ্জিয়ার একটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়া। এই মাসের গোড়ার দিকে পাল্টা আক্রমণ শুরুর পর কিয়েভের আরও একটি বড় অর্জন। সম্প্রতি ৭টি গ্রাম নিয়ন্ত্রণের দাবি করে ইউক্রেন। খবর আল জাজিরার।

জাপোরিজ্জিয়ার রুশ নিয়ন্ত্রিত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ রবিবার টেলিগ্রামে বলেছেন, ‘ইউক্রেন আরও একটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে রুশ সেনারা পাল্টা লড়াইয়ে গ্রামটি নিজেদের আয়ত্বে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।’

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি আল জাজিরা। তবে গত ১২ জুন ইউক্রেন জানিয়েছিল, তারা পিয়াতিখাটকির পাশের একটি গ্রাম লোবকোভের নিয়ন্ত্রণ নিয়েছে।

যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ রবিবার জানিয়েছে, পাল্টা আক্রমণ শুরুর পর জাপোরিজ্জিয়ায় তীব্র লড়াইয়ের কেন্দ্রে পরিণিত হয়েছে। বাখমুত শহরের আশেপাশে এবং ইউক্রেনের পূর্ব ডনেস্ক অঞ্চলে দুই পক্ষের যুদ্ধ চলছে। এই অঞ্চলগুলোয় আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং ছোট অগ্রগতি অর্জন করেছে ইউক্রেন।

তুমুল লড়াই, আরও এক গ্রাম দখল নিলো ইউক্রেন

এ প্রসঙ্গে ওডেসা অঞ্চলের ইউক্রেনপন্থি গভর্নরের মুখপাত্র সেরহি বার্চুক বলেছেন, আমাদের বাহিনী নিকটবর্তী রুশ অধিকৃত বন্দর শহর হেনিচেস্কের কাছের একটি গুরুত্বপূর্ণ গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। যোদ্ধারা ভালো অগ্রগতি লাভ করছে।

পশ্চিমা বিশেষজ্ঞ এবং সামরিক কর্মকর্তাদের তথ্যমতে, ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণে রুশ বাহিনীকে সরিয়ে দিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।

এদিকে ২৪ ঘণ্টায় রাশিয়া ৪৩টি বিমান এবং ৫১টি রকেট হামলা চালিয়েছে বলে রবিবার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এসব অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে। এজন্য ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম