পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘বাস্তব’: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৩, ১৬:৫৯আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৫৯

কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি ‘বাস্তব’। সোমবার (১৯ জুন) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে নিন্দা জানানোর কিছু দিন পর এমন মন্তব্য করলেন বাইডেন।

সোমবার জো বাইডেন বলেন, “পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমি উদ্বিগ্ন। তার হুমকি ‘বাস্তব’।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই বছর আগে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেনও আমি পাগল। আমি যখন বলি পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকায়।

প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, এসব অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ শক্তিশালী।  এগুলোর পাল্লা ও ক্ষমতা কম। ফলে এগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।

রাশিয়ার এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ কর্মকাণ্ড হিসেবে শনিবার (১৭ জুন) আখ্যা দিয়েছিলেন বাইডেন।  

চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন পুতিন। এই পদক্ষেপকে ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

এ বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন।

ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিত্রদের পাশাপাশি চীনও বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: রয়টার্স

/এটি/এএ/ 
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম