নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পথে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৩, ০১:৩৪আপডেট : ২২ জুন ২০২৩, ০১:৩৪

নতুন প্রজন্মের ‘সরমাট’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া। সেনাবাহিনীর নতুন স্নাতকদের উদ্দেশে বক্তৃতায় বুধবার (২১ জুন) বিষয়টি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ক্ষেপণাস্ত্রগুলো ১০টি অথবা তারও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

বক্তব্যে রাশিয়ার এই ‘ত্রয়ী’ পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন। ‘সরমাট’ ক্ষেপণাস্ত্রগুলো ভূমি, সমুদ্র কিংবা আকাশপথ, সব স্থান থেকেই নিক্ষেপ করা যাবে। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পারমাণবিক ত্রয়ী প্রস্তুত করা। রাশিয়ার সামরিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে।’

পুতিনের দাবি, যুদ্ধে ইতোমধ্যে প্রায় অর্ধেক সেনা অত্যাধুনিক ইয়ার্স ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছে। তার বক্তব্য অনুসারে, অ্যাভাগার্ড হাইপারসনিক ওয়ারহেডসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের পুনরায় প্রস্তুত করা হচ্ছে। ‘অদূর ভবিষ্যতে’ সরমাট ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন সরমাট ক্ষেপণাস্ত্রটি হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের যেকোনও দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে মস্কো। ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি রগোজিন। আগামী ৩০ থেকে ৪০ বছর এই ক্ষেপণাস্ত্রগুলো রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক