খেরসন-ক্রিমিয়া সংযোগ সেতুতে ইউক্রেনের হামলা, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৩, ১৪:০৭আপডেট : ২২ জুন ২০২৩, ১৪:০৭

ইউক্রেনের রুশ দখলকৃত খেরসন অঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী প্রধান সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এমন হামলার জন্য কিয়েভকে দায়ী করছে মস্কো। বৃহস্পতিবার (২২ জুন) সেতুর উভয়দিকের রুশ নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এমন ঘটনা ঘটলো যখন ঘোষণা দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ। খবর রয়টার্সের।

‘চোঙ্গার’ সেতুতে এমন হামলার ফলে যানবাহন চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে জানায় রাশিয়া। খেরসনের রুশ নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সাল্ডো জানিয়েছেন, হামলার ফলে সেতু ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছেন তিনি। ক্রিমিয়া অঞ্চলের গভর্নর সের্গেই আক্সিনোভ বলছেন, সেতুটি স্বাভাবিক অবস্থায় আনতে কত সময় লাগবে তা নিয়ে গবেষণা করছেন বিশেষজ্ঞরা।

যুদ্ধে মস্কোর অন্যতম প্রধান সাফল্য আজভ সাগরের পশ্চিম উপকূল থেকে ডিনিপ্রো নদীর পূর্ব তীর পর্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ অর্জন। এর মাধ্যমে রুশ দখলে থাকা অন্যান্য অঞ্চল থেকে আর বিচ্ছিন্ন থাকেনি ক্রিমিয়া। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো।

একই রাতে ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা। আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাসহ রাশিয়া যুদ্ধক্ষেত্রে বোমা ও গোলাবারুদ ব্যবহার করছে বলে জানান তারা।

তবে পাল্টা আক্রমণে থেমে নেই কিয়েভ। রাশিয়ার দখল থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার্থে প্রায় ২ সপ্তাহ ধরে রুশবিরোধী পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। লড়াইয়ে কিয়েভের সেনারা জাপোরিজ্জিয়া ও ডনেস্কের ৮ টি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি ইউক্রেনের। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম