বেলারুশে সামরিক ঘাঁটি নির্মাণ করছে ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ১০:২০আপডেট : ৩০ জুন ২০২৩, ১৪:১০

বেলারুশের রাজধানী মিনস্কের দক্ষিণ-পূর্ব দিকে একটি সামরিক ঘাঁটি নির্মাণের দৃশ্য স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি ওয়াগনারের নতুন ঘাঁটি হতে চলেছে। বৃহস্পতিবার (২৯ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে। সম্প্রতি রাশিয়ায় ব্যর্থ বিদ্রোহের পর বেলারুশে পাড়ি জমিয়েছেন ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগজিন।

মঙ্গলবার (২৭ জুন) বেলারুশে পৌঁছান প্রিগোজিন। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রিগোজিনের নেতৃত্বে মিনস্ক থেকে ৯০ কিলোমিটার দূরে আসিপোভিকি শহরের একটি ফাঁকা মাঠে ওয়াগনারের যোদ্ধারা সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির সেন্টিনেল ২ স্যাটেলাটের ২৭ জুনের ধারণকৃত ছবিতে দেখা যায়, এলাকাটিতে সারি সারি অবকাঠামো তৈরী করা হয়েছে। অথচ, ১৪ জুনের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সেটি ছিল একটি ফাঁকা মাঠ। ছবিগুলো ইএসএ ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রায় ২৪ ঘণ্টার একটি ব্যর্থ বিদ্রোহের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি করে মিনস্কে পাড়ি জমান প্রিগোজিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার সেনারা চাইলে নিজেদের ঘাঁটিতে ফিরতে পারে, ইউক্রেন যুদ্ধে আবারও অংশ নিতে পারে অথবা বেলারুশে পাড়ি জমাতে পারে।

তবে ওয়াগনারের বেলারুশে পাড়ি জমানোর বিষয়টি পুতিনের নতুন কোনও চাল কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। সম্প্রতি মিনস্কে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে গেছে। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম