নিষিদ্ধ মাইন ব্যবহার করছে ইউক্রেন: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ১৭:০৫আপডেট : ৩০ জুন ২০২৩, ২০:১৭

ইউক্রেনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বড় অভিযোগ এনেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা বলেছে, যুদ্ধে ইউক্রেন নিষিদ্ধ ল্যান্ডমাইন ব্যবহার করছে। উদ্বেগ জানানোর পাশাপাশি অবিলম্বে এটির ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

মাইন বিস্ফোরণে একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির পা বিচ্ছিন্নসহ ১১ জন বেসামরিক লোকের প্রাণহানির ঘটনা রেকর্ড করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

এইচআরডব্লিউ বলছে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় নির্বিচারে এই অস্ত্র মোতায়েন করেছিল। তারা দাবি করেছে, গত বছর পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের কাছে রাশিয়ান-অধিকৃত অঞ্চলে রকেট দিয়ে এই মাইন ছুড়েছিল ইউক্রেন।

এইচআরডব্লিউ আরও জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনজুড়ে কমপক্ষে ১৩ ধরণের অ্যান্টিপারসোনেল মাইন ব্যবহার করেছে রুশ বাহিনী। এগুলো বেসামরিক মানুষকে হত্যা ও পঙ্গু করেছে।

এ ধরনের নিষিদ্ধ অস্ত্র ব্যবহার না করার আহ্বানের পাশাপাশি এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

হিউম্যান রাইটস ওয়াচ-এর অস্ত্র পরিচালক স্টিভ গুজ বলেন, ‘একটি দ্রুত, স্বচ্ছ, এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত এখন এবং ভবিষ্যত প্রজন্মের ইউক্রেনীয়দের জন্য সুদূরপ্রসারী সুবিধা এনে দিতে পারে।’

ইউক্রেনের বিরুদ্ধে জানুয়ারিতেও এই অভিযোগ এনেছিল এইচআরডব্লিউ। তখন বিষয়টি ইউক্রেনীয় কর্তৃপক্ষকে জানানো হলে, তদন্ত করার আশ্বাস দিয়েছিল তারা। 

মার্কিনভিত্তিক সংগঠনটি বলছে, সাম্প্রতিক কয়েকটি প্রমাণ নিয়ে ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মস্কো ১৯৯৭ সালের মাইন নিষিদ্ধ করার চুক্তিতে যোগ দেয়নি। তবে ২০০৫ সালে ইউক্রেন চুক্তিতে সই করে।

সূত্র: ইউরো নিউজ 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক