উত্তাল ফ্রান্স, আসতে পারে জরুরি অবস্থার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ২০:০৫আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:২৮

ফ্রান্সকে অবশ্যই পুলিশের মধ্যে জাতিগত বৈষম্যের গভীর সমস্যাগুলোর সমাধান করতে হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নিহত হলে, ফ্রান্সে জাতিগত বৈষম্যের বিষয়টি নতুন করে সামনে আসে। সেই রাত থেকে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশটি।

জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফ্রান্সে পুলিশের হাতে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী এক কিশোরের হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা লক্ষ্য করেছি যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

শামদাসানি বলেন, ‘আইন প্রয়োগে বর্ণবাদ এবং বৈষম্যের গভীর সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে মোকাবিলা করার জন্য এটি উপযুক্ত একটি মুহূর্ত।’

বিক্ষোভের তৃতীয় রাতে গাড়িতে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুর এবং শতাধিক গ্রেফতার হওয়ার পর শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকের নেতৃত্ব দেবেন।

 

‘সব বিকল্প’ টেবিলে

ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, দেশজুড়ে অস্থিরতার তৃতীয় রাতের পর জরুরি অবস্থা ঘোষণাসহ শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ‘সব বিকল্প’ বিবেচনা করছে সরকার।

জরুরি অবস্থা স্থানীয় কর্তৃপক্ষকে স্থানীয় কারফিউ ঘোষণা, বিক্ষোভ নিষিদ্ধ করতে এবং সন্দেহভাজন দাঙ্গাকারীদের নিয়ন্ত্রণ এবং বাড়িঘর তল্লাশিতে পুলিশকে আরও স্বাধীনতা দেবে।

জরুরি অবস্থা বিবেচনা করা হচ্ছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখন আপনাকে বলব না। তবে আমরা সব ধরনের বিকল্পের দিকে তাকিয়ে আছি। আমাদের প্রধান লক্ষ্য শৃঙ্খলা পুনরুদ্ধার করা।’ 

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম