রাশিয়ার পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহার হবে না: বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৩, ১৭:১৫আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৭:৫৩

মিনস্কে সম্প্রতি মোতায়েন করা রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহৃত হবে না বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সাবেক সোভিয়েত রাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে শুক্রবার (৩০ জুন) এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের এই কট্টর মিত্র। শনিবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এগুলো (পারমাণবিক অস্ত্র) আমাদের কখনোই ব্যবহারের প্রয়োজন হবে না। আমাদের ভূখণ্ডে কোনও শত্রু প্রবেশ করবে না।’

তবে প্রয়োজন পড়লে এসব অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলেও জানিয়েছেন তিনি।  

রাষ্ট্রীয় ক্ষতির শঙ্কা থেকে মুক্ত হতে ও আগ্রাসন ঠেঁকাতে পারমাণবিক অস্ত্র প্রয়োজন বলে দাবি করেছেন লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো তিনিও বরাবরই রাষ্ট্রীয় ক্ষতির চেষ্টার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করে আসছেন। ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে পুরোদমে সমর্থন করে আসছেন বেলারুশ প্রেসিডেন্ট।

সম্প্রতি বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে পুতিনকে। এসব সমালোচনার জবাবে তিনি বলেছেন, এমন পদক্ষেপের মাধ্যমে পারমাণবিক চুক্তি ভঙ্গ করেনি রাশিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, অনেক আগে থেকেই ইউরোপের দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে হোয়াইট হাউজ। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম