ফ্রান্সে বিক্ষোভ

‘সহিংসতা অবশ্যই থামাতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৩, ১৫:১০আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:০৩

ফ্রান্সে ৬ দিন ধরে চলমান সহিংস বিক্ষোভ থামানোর আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত কিশোরের নানি নাদিয়া। তিনি বলছেন, নাহেলের মৃত্যুকে সহিংসতার অজুহাত হিসেবে ব্যবহার করে দাঙ্গা চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। রবিবার (২ জুলাই) ফরাসি সংবাদমাধ্যমকে এমন কথা বলেন তিনি।  

তিনি বলেন, ‘তাদের আমি থামতে বলছি। নাহেল মারা গেছে, আমার মেয়ের জীবনে আর কিছু নেই।’

প্যারিসে মঙ্গলবার পুলিশ ১৭ বছর বছরের তরুণ নাহেল এম’কে ট্রাফিক আইন ভঙ্গের কারণে গাড়ি থামাতে বলে। কিন্তু পুলিশের কথা অমান্য করে গাড়ি চালানো অব্যাহত রাখে নাহেল। এ কারণে তার ওপর গুলি চালিয়েছে বলে দাবি পুলিশের। আহত তরুণ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মারা যায়। এরপর থেকেই দেশজুড়ে চলছে সহিংস দাঙ্গা।

রবিবার রাতেও ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তবে এতেও থামেনি সহিংসতা, গাড়ি ভাঙচুর, দোকান লুটসহ টাউন হল ও থানাগুলোতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমনিনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমতায় থাকা অবস্থায় ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের পর এটিই সবচেয়ে বড় ধরনের সহিংস বিক্ষোভ বলে মনে করছেন অনেকে। তবে বিক্ষোভ কিছুটা শীথিল হয়ে এসেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সূত্র: রয়টার্স

 

/এটি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম