ইইউ’র শীর্ষ কূটনীতিকের সফর ‘অপ্রত্যাশিতভাবে’ বাতিল করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ২১:০২আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২১:১০

কোনও কারণ না দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সফর বাতিল করেছে চীন। পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তার বেইজিং সফরের কথা ছিল।

এক প্রতিবেদনে বুধবার (৫ জুলাই) এ খবর জানিয়েছে আল জাজিরা। চীনে দায়িত্বে থাকা ইইউ’র রাষ্ট্রদূত জর্জ টলেডো জানিয়েছেন, বাণিজ্য, মানবাধিকার এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোসেফ বোরেল ও চীনা কূটনীতিকদের আলোচনার কথা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, চীনা প্রতিপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহের বৈঠকটি সম্ভব হচ্ছে না। এখন বিকল্প ভাবতে হচ্ছে আমাদের। আলোচনার জন্য আমরা নতুন তারিখ বের করার চেষ্টা করবো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, বোরেলকে শিগগিরই উভয় পক্ষের সুবিধার্থে স্বাগত জানানো হবে।

চলতি বছরে দ্বিতীয়বারের মতো বেইজিং সফরের কথা ছিল জোসেফ বোরেলের।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম