এরদোয়ানের সঙ্গে যা নিয়ে আলোচনা করবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ১৬:১৫আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬:১৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে দেখা করতে ইস্তাম্বুলে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুর্কি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য পাঠানোর চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলনের বিষয়েও আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ১১-১২ জুলাই ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের আগে সুইডেনের সদস্যতা গ্রহণে এরদোয়ানকে চাপ দেবেন জেলেনস্কি।

নর্ডিক দেশে বসবাসকারী কুর্দি ‘জঙ্গিদের’ প্রতি স্টকহোমের কথিত শিথিল মনোভাব নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে ন্যাটোতে সুইডেনের প্রার্থীতাকে আটকে রেখেছে তুরস্ক।

জেলেনস্কি এবং এরদোয়ান দুই জনেই শস্য সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান। চুক্তিতে যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে তার ভুট্টা এবং অন্যান্য শস্য বিশ্ব বাজারে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল।

ইউক্রেন যুদ্ধ অবসানেও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান ইতোমধ্যে দু'দফা শান্তি আলোচনার আয়োজন করেছে। এখন আরও আলোচনার জন্য জোর দিচ্ছে আঙ্কারা।

সূত্র: আল আরবিয়া নিউজ 

/এসপি/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান