বেলারুশের সেনাদের প্রশিক্ষণে ওয়াগনার, প্রিগোজিনের অবস্থান নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ১৭:৩৪আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:৩৯

রাশিয়ার আলোচিত সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনীর কিছু যোদ্ধা বেলারুশে দেশটির সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। এই খবর ছড়িয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এর সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিশ্বের সবচেয়ে বড় ভাড়াটে ওয়াগনারের বাহিনী কয়েকদিন হলো বেলারুশের সেনা সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে বলে শুক্রবার ১৪ জুলাই টেলিগ্রামে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বরত কর্মকর্তারা যুদ্ধক্ষেত্রে নিয়মকানুন এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিয়েছে।’ 

প্রশিক্ষক হিসেবে ওয়াগনারের সামরিক শাখার যোদ্ধারা উপস্থিত ছিলেন বলে দাবি করেছে মিনস্ক। প্রকাশিত ভিডিওতে বেলারুশের কয়েকজন সেনাকে দেখা গেছে। কতজন ওয়াগনারের সেনা বেলারুশে অবস্থান করছে বিষয়টি স্পষ্ট করেননি সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াগনারের প্রশিক্ষকদের মাধ্যমে বেলারুশের আসিপোভিচির কাছে আঞ্চলিক প্রতিরক্ষা সেনাদের ইউনিট প্রশিক্ষণ নিচ্ছে।

তবে প্রিগোজিন কোথায় এ বিষয়ে কিছু জানায়নি মিনস্ক। তার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

গত মাসের শেষ দিকে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে রাশিয়ায় ঢুকে বিদ্রোহ করে ওয়াগনার বাহিনী। এর নেতৃত্ব দেন দলটির প্রতিষ্ঠাতা প্রিগোজিন। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে নিজেদের অবস্থানে ফিরে যায় যোদ্ধারা। এ নিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক চরমে পৌঁছেছে প্রিগোজিনের। লুকাশেঙ্কোর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুাযায়ী বেলারুশে চলে যাওয়ার কথা ওয়াগনারের।

সূত্র: দ্য হিল

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ