দক্ষিণ ইউরোপে ছড়াচ্ছে তাপপ্রবাহ, স্বাস্থ্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ২১:৩৩আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২১:৩৩

আসন্ন দিনগুলোতে দক্ষিণ ইউরোপজুড়ে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এই সতর্কতার মধ্যেই রবিবার ইতালির ১৬টি শহরে তাপপ্রবাহের জন্য স্বাস্থ্যগত সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্পেন, ইতালি এবং গ্রিস বেশ কয়েক দিন ধরে তীব্র গরমের সম্মুখীন হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে কৃষির এবং পর্যটকরা ছায়ার খোঁজে ছুটছেন।

ইতালির আবহাওয়া সংস্থা রবিবার সতর্ক করে বলেছে, তীব্র তাপপ্রবাহের প্রস্তুতি নিতে হবে। কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিলাসি বলেছেন, কর্তৃপক্ষ রোমের ওপর নিবিড় নজর রাখছে। তিনি বলেছেন, ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে কলোসিয়ামে যাওয়া বাঞ্ছনীয় নয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য। দিনের উষ্ণতম সময় সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মানুষদের বাড়ির ভেতর থাকা উচিত।

ইতালির রাজধানী ছাড়াও ফ্লোরেন্সের কেন্দ্রীয় শহর থেকে উপদ্বীপের দক্ষিণ-পূর্বে সিসিলি এবং বারির পালের্মো পর্যন্ত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনের লা পারমা দ্বীপে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে অন্তত ৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, সারা দেশে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের নামার সম্ভাবনা না থাকায় রাতে ঘুমানো সহজ হবে না। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণে সেভিলের কাছে গুয়াডালকুইভির উপত্যকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর ফলে সোমবার থেকে তাপপ্রবাহ আরও তীব্র হবে।

গ্রিসে পর্যটকদের সুরক্ষার জন্য শুক্রবার দিনের উষ্ণতম সময়ে প্রাচীন অ্যাক্রোপলিস বন্ধ করে দেওয়া হয়।

ইউরোপের সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দুই বছর আগে সিসিলিতে রেকর্ড করা হয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দিনে এই রেকর্ড ভেঙে যেতে পারে, বিশেষ করে ইতালীয় দ্বীপ সার্ডিনিয়ায়।

রবিবার অ্যান্টিসাইক্লোন নামে পরিচিত চারন উত্তর আফ্রিকা থেকে অঞ্চলটিতে পৌঁছেছে। এর ফলে এই সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম