গোলান মালভূমি থেকে দামেস্কে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ০৯:৪৮আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:৫৩

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবৈধভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই সিরীয় সেনা গুরুতর আহত হন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

বুধবার (১৯ জুলাই) সকালে সানার প্রতিবেদনে জানা গেছে, সিরিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছিল। ঘটনাটি ঘটে স্থানীয় সময় ১২টা ২৫ মিনিটে।

হামলায় সিরিয়ার দুই সেনা আহতের খবরটি নিশ্চিত করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। হামলায় কিছু অবকাঠামো ক্ষয়ক্ষতির দাবি করেছে সিরীয় সামরিক বাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দিমাস শহরের বিমানবন্দরের কাছাকাছি হামলা হয়েছে। যেখানে দেশটির সেনাবাহিনীর অভিজাত সদস্যরা অবস্থান করছেন। এ বিষয়ে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। চলতি বছর সিরিয়ার লক্ষ্যবস্তুতে ২০ বার হামলা চালিয়েছে ইসরায়েল।

গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের জন্য কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে আরব-ইসরাইল ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান দখলে নেয় তেল আবিব। ১৯৭৩-৭৪ সালের যুদ্ধে এই মালভূমি পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। পরে ১৯৮১ সালে গোলানকে একতরফাভাবে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় ইসরায়েল। কিন্তু এই অন্তর্ভুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। গত প্রায় সাড়ে তিন দশকে গোলান মালভূমিতে ৩০টিরও বেশি অবৈধ ইহুদি বসতি স্থাপন করেছে তেল আবিব।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান