পুতিনের সমালোচক ও কট্টরপন্থি রুশ কমান্ডার আটক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৩, ২৩:০২আপডেট : ২১ জুলাই ২০২৩, ২৩:০২

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কট্টর সমালোচক সামরিক ব্লগার ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইগর গিরকিনকে আটক করেছে রাশিয়া। শুক্রবার মস্কোয় তাকে আটক করা হয়। তিনি স্ট্রেলকোভ নামেও পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্ট্রেলকভের স্ত্রী বলেছেন, তিনি অনুপস্থিত থাকা অবস্থায় মস্কোয় তাদের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, পরে তাকে চরমপন্থি কর্মকাণ্ডের অভিযোগে আদালতে তোলা হয়েছে। তার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রুশ গোয়েন্দা এসএসবির একজন সাবেক কর্নেল স্ট্রেলকভ। ২০১৪ সালে রাশিয়ার পক্ষে ক্রিমিয়া দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। পূর্ব ইউক্রেনে যুদ্ধ জারি রাখতে তিনি রুশ প্রক্সি বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ইউক্রেনে রুশ আক্রমণ প্রত্যাশিত সাফল্য অর্জন না করায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ সেনাবাহিনী সমালোচনা করতে শুরু করেন তিনি। 

স্ট্রেলকভকে আটকের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী আলেকজান্ডার মোলোখভ বলেছেন, তাকে আটক করা হয়েছে। কিন্তু তাকে কোথায় এবং কেন আটক করে রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

রাশিয়ার অবসরপ্রাপ্ত একজন গোয়েন্দা কর্মকর্তা ভ্লাদিমির কোয়াচকভ ও স্ট্রেলকভ ‘ক্ষুব্ধ দেশপ্রেমীদের’ নিয়ে একটি ক্লাব গঠন করেছেন। তারা রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের সমালোচনা লাইভ প্রচার করেছেন। গত সপ্তাহে কোয়াচকভের বিরুদ্ধে রুশ সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ আনা হয়েছে।

২০১৪ সালে ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে ভূপাতিত করার ঘটনায় নেদারল্যান্ডসের আদালত যে তিনজনকে দোষী সাব্যস্ত করেছে ইগর স্ট্রেলকভ তাদের একজন। ওই বিমান ভূপাতিতের ঘটনায় ফ্লাইটের ২৯৮ যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।

/এসএইচ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম