পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১৬:০৫আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৬:১২

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। প্রতিবেশী ও মিত্র বেলারুশের বিরুদ্ধে যেকোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। পুতিনের এমন সতর্কবার্তার পরই লুকাশেঙ্কো রাশিয়ায় সফরে গেলেন।

রবিবার দুই নেতার সাক্ষাৎ হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এখন রাশিয়ায়। তিনি গতকাল শনিবার দেশটিতে পৌঁছান। দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা করবেন দুই নেতা।

লুকাশেঙ্কোর পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরুর আগে প্রস্তুতি হিসেবে বেলারুশে দফায় দফায় যৌথ সামরিক মহড়া চালায় মিনস্ক-মস্কো। নিজেদের নিরাপত্তার কথা তুলে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।

ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার পুতিন সতর্ক করে বলেন, ‘বেলারুশকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে যে কোনও উপায় ব্যবহার করবে।’

কদিন আগে বেলারুশে পারমাণবিক সরঞ্জামও পাঠিয়েছে রাশিয়া। এ ছাড়া পুতিনের বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমনেও মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন লুকাশেঙ্কো।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান