ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১৬:৪৫আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৬:৪৫

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশের লুকাশেঙ্কোকে বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতীক্ষিত পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। রুশ যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে সফল হয়নি তারা। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ হয় এই নেতার। লুকাশেঙ্কো বলেন, কোনও পাল্টা আক্রমণ নেই। এ সময় পুতিন বলেন, তাদের আক্রমণ পুরোপুরি ব্যর্থ।

প্রতিবেশী ও মিত্র বেলারুশের বিরুদ্ধে যেকোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। পুতিনের এমন সতর্কবার্তার পরই রবিবার লুকাশেঙ্কো রাশিয়ায় সফরে গেছেন।

লুকাশেঙ্কোর পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরুর আগে প্রস্তুতি হিসেবে বেলারুশে দফায় দফায় যৌথ সামরিক মহড়া চালায় মিনস্ক-মস্কো। নিজেদের নিরাপত্তার কথা তুলে ধরে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।

ইউক্রেন থেকে রাশিয়ার বাহিনী উৎখাতে পাল্টা আক্রমণ চলছে কিয়েভের। পশ্চিমাদের থেকে পাওয়া অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়ছে জেলেনকস্কির যোদ্ধারা। কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতির দাবি করতে পারেনি দেশটি।  সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম