রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার নেতাদের পক্ষ থেকে তুলে ধরা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শান্তি প্রস্তাব সতর্কতার সঙ্গে বিবেচনা করেছেন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকার শীর্ষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
পুতিন শুক্রবার রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে শান্তি প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, এটি একটি ব্যাপক সমস্যা, আমরা এটা বিবেচনা করবো।
তিনি আরও বলেন, আফ্রিকার সমস্যাগুলো সমাধান করতে আমরা প্রস্তুত। আমরা আপনাদের উদ্যোগকে সম্মান করি ও সেগুলো সমাধানের চেষ্টা করব।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতাকালে পুতিন বলেন, রাশিয়া ও আফ্রিকা তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ।
বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনে পুতিন সূচনা বক্তব্যে বলেছিলেন, আফ্রিকা একটি নতুন বহুমুখী বিশ্বে রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠবে।
রুশ নেতা আরও বলেছিলেন, রাশিয়া ও আফ্রিকা জলবায়ু সমস্যা, মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার এজেন্ডা নিয়ে কাজ করবে।
/এসএইচএম/









