রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে রকেট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ২৩:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২৩:৩৩

ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম রোস্তভ অঞ্চলে অবস্থিত রুশ শহর তাগানরোগে একটি রকেট বিস্ফোরিত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২৮ জুলাই) সিএনএন এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় এস-২০০ আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। রোস্তভ অঞ্চলের তাগানরোগ শহরের আবাসিক অবকাঠামো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি গোলুবেভ শুক্রবার একটি টেলিগ্রাম বার্তায় বলেছেন, শহরের মাঝখানে একটি রকেট বিস্ফোরণ হয়েছে।

গোলুবেভ বলেন, কাঁচ ভেঙে চারজন সামান্য আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। কারও প্রাণহানি হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা আরআইএ নভোস্তি স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে জানিয়েছে, অন্তত ১০ জন আহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের পর প্রথমবারের মতো তাগানরোগে আক্রমণ করা হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

/এসএইচএম/

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম