আফ্রিকা-বেলারুশে মনোযোগ দেবে ওয়াগনার, আপাতত নতুন সদস্য নয়: প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১৬:৩০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৭:৩৭

বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র বিতর্কিত ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ‘আফ্রিকা ও বেলারুশে তাদের কার্যক্রম চলবে। তবে আপাতত নতুন যোদ্ধা নিয়োগ হচ্ছে না।’

বাহিনীটির লক্ষ্য নিয়ে প্রিগোজিন টেলিগ্রামে অডিও বার্তায় বলেন, ওয়াগনারের অধিকাংশ যোদ্ধা ছুটিতে। তারা লম্বা সময় কঠোর পরিশ্রম করেছে। ভবিষ্যৎ নিয়ে কাজ করছে দলটি। যা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। 

ইউক্রেনে রাশিয়ার হয়ে দীর্ঘদিন লড়াই এবং বাখমুত নিয়ন্ত্রণে ভূমিকা রাখে প্রিগোজিনের যোদ্ধারা। কিন্তু গত জুনের শেষ দিকে রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতের ঘোষণা দিয়ে মস্কো অভিমুখে রওনা হয় হাজারো সশস্ত্র সদস্য। এটিকে স্বল্প সময়ের জন্য বিদ্রোহ বলা হচ্ছে। পরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই তার বাহিনী বেলারুশে আশ্রয় নেয়।

টেলিগ্রামে অডিও বার্তা প্রিগোজিন আরও বলেন, আফ্রিকা ও বেলারুশের প্রশিক্ষণ কেন্দ্রে সক্রিয় থাকবে ওয়াগনার।

নিজেদের কর্মী ঘাটতির প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সদস্যের কমতি নেই। আপাতত নতুন নিয়োগের পরিকল্পনা নেই। তবে সামনে নিয়োগ শুরু হবে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের