ইউক্রেনীয় শহরে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১৯:১০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৯:১০

ইউক্রেনের দক্ষিণের ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু ও তার মাসহ অন্তত ৪ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অনেকে। স্থানীয় সময় সোমবার ভোরে এ হামলা হয় বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ৯ তলা আবাসিক ভবনের পাশে ফাঁকা গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। আরেকটি চারতলা ভবন মাটিতে প্রায় মিশে গেছে।

টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক লেখেন, ‘দুঃখজনক খবর। ক্রাইভি রিহ-তে ইতোমধ্যেই চারজন নিহত হয়েছেন।’

শহরের মেয়র অলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু এবং তার ৪৫ বছর বয়সী মা আছেন। ক্ষেপণাস্ত্রগুলো একটি আবাসিক ভবন এবং একটি বিশ্ববিদ্যালয় ভবনে আঘাত করেছে।

টেলিগ্রাম অ্যাপে তিনি লেখেন, ‘এমন কর্মকাণ্ডে আমরা ভয় পাই না। এতে আমাদের মনোবল ভাঙবে না। দুই শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন তারা।’

জরুরি পরিষেবাগুলো বলছে, হামলায় কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত। 

আঞ্চলিক সামরিক প্রশাসন জানায়, ভোরে একটি হামলায় ৬০ বছর বয়সী এক পরিচ্ছন্নকর্মী নিহত হন, আহত হয় আরও ৪ জন। তারা হামলার সময় রাস্তায় তাদের কাজ করছিলেন।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেন, ‘৬৫ বছরের এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। তখন দ্বিতীয় হামলাটি হয়। এতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

সূত্র: সিএনএন, আল জাজিরা  

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের