জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৬:১০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬:১০

জার্মানি এবং যুক্তরাষ্ট্রের পাঠানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুন কাজ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই ব্যবস্থাটি ব্যবহার করে গত এক সপ্তাহে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলেনস্কি যখন এসব বলছিলেন, তার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনে তীব্র হামলা চালায় রাশিয়া। এতে ৬ ইউক্রেনীয় নিহত হয়।

জেলেনস্কি জানান, মস্কো গত সাত দিনে ইউক্রেনে ৬৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৭৮টি ড্রোন নিক্ষেপ করেছে।

তিনি বলেন, ‘ইউএস প্যাট্রিয়ট এবং জার্মান আইরিস-টি শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা। আকাশে সন্ত্রাস হেরে যাচ্ছে... ইউক্রেন এই যুদ্ধে জয়ী হতে পারে। আমাদের ‘আকাশঢাল’ শেষ পর্যন্ত গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করবে।’

এদিকে খারকিভের শহর কুপিয়ানস্কের একটি রক্ত ​​​​সঞ্চালন কেন্দ্র রবিবার রুশ হামলার শিকার হয়। হামলাটিকে রুশ জাহাজের ওপর ইউক্রেনের হামলার প্রতিশোধ বলে ব্যাখ্যা করেছে ক্রেমলিন।  

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম