জেলেনস্কির পরিকল্পনার ভিত্তিতে শান্তি চুক্তি অসম্ভব: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ২০:২২আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২০:২২

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত দশ দফার ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তি চুক্তি অসম্ভব বলে উল্লেখ করেছে রাশিয়া। সোমবার (৭  আগস্ট) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মারিয়া জাখারোভা বলেছেন, এই দশ দফার কোনোটির লক্ষ্য আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজে বের করা নয়। এর মূল লক্ষ্য রাশিয়ার প্রতি অনর্থক আলটিমেটাম, যার লক্ষ্য শত্রুতা বাড়ানো। এমন কিছুর ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান অসম্ভব।

তিনি দাবি করেছেন, ইউক্রেন ও পশ্চিমারা অপর দেশগুলোর শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

জাখারোভা বলেছেন, সংক্ষেপে আমরা যেমন বলেছি, আন্তর্জাতিক স্তরে ভিন্নমতের বিরুদ্ধে একটি লড়াই চলছে, অসামাজিক কারসাজির মাধ্যমে সংঘাত মীমাংসার প্রচলিত ধারণাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যস্থতা এবং মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় মস্কো নজর রেখেছে।

উল্লেখ্য, শনি ও রবিবার সৌদি আরবে প্রায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা জেলেনস্কির প্রস্তাবিত দশ দফা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারত ও চীন তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আলোচনার অগ্রগতিতে ইউক্রেন ও পশ্চিমারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম