বেলারুশ সীমান্তে আরও সেনা চাইলো পোলিশ বর্ডার গার্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ০১:১০আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:১০

বেলারুশ সীমান্তে আরও ১ হাজার সেনা পাঠানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে পোল্যান্ডের বর্ডার গার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ার পর এই অনুরোধ জানানো হয়েছে।

পোল্যান্ড বর্ডার গার্ডের প্রধান টমাস প্রাগা বলেছেন, চলতি বছর ১৯ হাজার মানুষ অবৈধভাবে পোল্যান্ড-বেলারুশের সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৬ হাজার।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাসিয়েজ ওয়াসিক বলেছেন, বেলারুশ সীমান্তে আরও ১ হাজার সেনা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন প্রাগা।

বেলারুশের সঙ্গে সীমান্তে বেস্টনি নির্মাণ করেছে পোল্যান্ড। এসব বেস্টনিতে ইলেক্ট্রনিক সুরক্ষা সরঞ্জাম বসানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশে দেখা গেছে। পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথুজ মোরাওয়েইকির মতে, ন্যাটোর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা।

অতীতে পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোসহ কয়েকটি দেশ অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে আসতে চায় এমন লোকদের মিনস্কে ভ্রমণের অনুমতি দিয়ে পোল্যান্ড সীমান্তে ইচ্ছাকৃতভাবে জড়ো করে অভিবাসী সংকট সৃষ্টি করেছে বেলারুশ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম