ইউক্রেনে আবাসিক ভবনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৫:৩২আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:৩৪

পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে মস্কোর ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রে আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। রুশ বাহিনীর এই বর্বরতায় নিহত হয়েছেন অন্তত ৮ জন বেসামরিক নাগরিক। আহত আরও অনেকে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে মস্কো।

একটি বিধ্বস্ত পাঁচতলা সোভিয়েত যুগের ভবনের ফুটেজ প্রকাশ হয়েছে। যেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ইউক্রনীয় জরুরি পরিষেবা।

অঞ্চলটির গভর্নর বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার ৪০ মিনিট পর দ্বিতীয়টি আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার অধীনে থাকা ডনেস্ক শহরের উত্তর-পশ্চিম থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভস্ক।

ডনেস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, রাশিয়ার এই হামলায় দুটি ভবন, একটি হোটেল, দোকান ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

আবাসিক স্থাপনায় হামলার প্রসঙ্গে প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ২০২২ সালে শুরুর হওয়া যুদ্ধে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, জাপোরিজ্জিয়া, চেরনেহিভ, মারিউপোল ও খেরসনের বহু বাড়ি-ঘর, সামরিক স্থপনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। সূত্র:  দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান