ভারতে ভারী বৃষ্টি-ভূমিধসে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৩:৫৪আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৪:০৩

ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় আলাদা ঘটনায় অন্তত ২১ জন প্রান হারিয়েছেন। এর মধ্যে শিব মন্দিরে ভূমিধসে মারা গেছেন ৯ জন। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। আহত ও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল রবিবার রাতে সোলান জেলায় বজ্রাঘাতে ৭ জন মারা যান। অন্যটিকে শিমলা শহরের পাহাড়ি এলাকায় একটি শিব মন্দিরে ভূমিধসে নয়জন মারা গেছেন। সিমলার উপ কমিশনার আদিত্য নেগি পিটিআইকে জানিয়েছেন, আলাদা ভূমিধসে ১৫ থেকে ২০ জন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাট উপজেলার মামলিঘ গ্রামের ২টি বাড়ি ও ১টি গোয়ালঘর পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই। একই গ্রাম থেকে ৬ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

গত ২৪ জুন হিমাচল প্রদেশে এবার বর্ষাকাল শুরু হয়েছিল। এই বর্ষায় বন্যা, ভূমিধস ও বজ্রাঘাতে ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম