নতুন পারমাণবিক সাবমেরিনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বসাবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৮:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৮:০৪

নতুন পারমাণবিক সাবমেরিনকে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করবে রাশিয়া। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সোমবার রুশ বার্তা সংস্থা আরআইএ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান আলেক্সি রাখমানভ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ইউনাইটেড শিপবিল্ডিং কর্পোরেশন (ইউএসসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি রাখমানভ বলেছেন, ইয়াসেন-এম প্রকল্পের বহুমুখী পারমাণবিক সাবমেরিনগুলো নিয়মিতভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। 

ইয়াসেন শ্রেণির সাবমেরিন হলো পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। এগুলো সোভিয়েত যুগের পারমাণবিক সাবমেরিনগুলোকে আধুনিকীকরণের অংশ হিসেবে প্রতিস্থাপন করেছে।

সমুদ্রভিত্তিক জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সীমা ৯০০ কিলোমিটার এবং এগুলোর গতি শব্দের গতির চেয়ে বেশি। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোকে প্রতিহত করা কঠিন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের শুরুতে বলেছিলেন পারমাণবিক শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে জিরকন ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করবে রাশিয়া।

এই বছরের শুরুতে পশ্চিম আটলান্টিক মহাসাগরে হামলার সক্ষমতা যাচাই করা রাশিয়ার বহুমুখী ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভকে ইতোমধ্যে জিরকন ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম