দক্ষিণে ইউক্রেন সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দেখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৯

দক্ষিণে শক্তিশালী রুশ অবস্থানের বিরুদ্ধে ইউক্রেনের বাহিনী ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, গত ৭২ ঘণ্টায় জাপোরিঝিয়ার দক্ষিণে এই সাফল্যগুলো পাওয়া গেছে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলছেন, কিয়েভের বাহিনী অগ্রসর হচ্ছে। তবে কঠিন লড়াই চলছে। অন্যদিকে উত্তর-পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে কৌশলগত এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। যদিও এসব দাবির কোনটিই স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র কিরবি বলেন, দক্ষিণে ক্রিমিয়াকে রাশিয়ান স্থল করিডোর থেকে বিভক্ত করার লক্ষ্যে অভিযান চলছে। তবে এটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে কিছু সাফল্য অর্জন করেছে।

সপ্তাহের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, জাপোরিঝিয়া অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। অন্যদিকে উত্তর-পূর্বে খারকিভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো ফের দখলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া উন্নত সরঞ্জাম নিয়ে কিয়েভ তার পাল্টা আক্রমণ শুরু করে। যদিও অগ্রগতি হচ্ছে ধীরে, তারপরও ট্যাংক, ডি-মাইনিং সরঞ্জাম এবং যুদ্ধবিমান সরবরাহে ন্যাটো দেশগুলোর প্রতি অনুরোধ করে চলেছে ইউক্রেন সরকার।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম