শিগগিরই শস্য চুক্তিতে ফিরতে পারে রাশিয়া: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৭

কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তিতে শিগগিরই রাশিয়ার ফিরে আসার সম্ভবনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সোমবার (৪ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর একথা বলেন তিনি। জাতিসংঘ বলছে, চুক্তিতে রাশিয়া ফিরলে ইউক্রেনীয় শস্য বাজারে আনার মাধ্যমে বিশ্বে খাদ্য সংকটের তীব্রতা কমানো সম্ভব হবে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জুলাই মাসে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর  গত বছর মস্কোকে এই চুক্তিতে রাজি করানোর  ক্ষেত্রে এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারও তুর্কি প্রেসিডেন্ট ও জাতিসংঘ পুতিনকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

২০২২ সালের পর প্রথমবার পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাতের পর এরদোয়ান বলেছেন, তুরস্ক মনে  করে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব যা অল্প সময়ের মধ্যে প্রত্যাশা পূরণ করবে।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রত্যাশা সবার জানা। ত্রুটিগুলো দূর করা উচিত। তুরস্ক ও জাতিসংঘ রাশিয়ার উদ্বেগ কমাতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করেছে।

পুতিন বলেন, রাশিয়া শস্য চুক্তিতে ফিরে আসতে পারে। যদি পশ্চিমারা রাশিয়ার খাদ্য ও সার রফতানির সুবিধার্থে জাতিসংঘের প্রস্তাবিত পৃথক সমঝোতার শর্ত পূরণ করে।

এরদোয়ানের পাশে দাঁড়িয়ে পুতিন আরও বলেন, রাশিয়া চুক্তিতে ফিরে আসতে পারে। যদি পশ্চিমারা রাশিয়ার কৃষি রফতানিকে বৈশ্বিক বাজারে পৌঁছাতে বাধা না দেয়।

মস্কোর অন্যতম প্রধান দাবি হলো রাশিয়ার কৃষি ব্যাংককে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের সঙ্গে পুনরায় সংযুক্ত করা। আগ্রাসনের প্রতিক্রিয়ায় আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২০২২ সালের জুনে সুইফট ব্যবস্থা ব্যবহারে রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম