প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে উমেরভকে স্বাগত জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৯

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিমিয়ার তাতার মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি রুস্তেম উমেরভকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে তাকে স্বাগত জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জেলেনস্কি লিখেছেন, আজ আমি ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে পরিচয় করিয়ে দিলাম। তার কাজের অগ্রাধিকারে থাকবে প্রতিরক্ষা খাতের জন্য মন্ত্রণালয়ের কৌশল ও সমন্বয় শক্তিশালী করা, স্বতন্ত্র যোদ্ধাদের গুরুত্ব দেওয়া এবং লাল ফিতার দৌরাত্মের অবসান ঘটানো, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং ন্যাটোতে যোগদানের প্রস্তুতি সম্পন্ন নিশ্চিত এবং আমাদের সবার জন্য প্রতিরক্ষাবাহিনীর সবগুলো ইউনিটের সাফল্য বৃদ্ধি করা।  

জেলেনস্কি আরও লিখেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছতা ও বিশ্বাস। এই যুদ্ধে বিশ্বাসই আমাদের প্রধান অস্ত্র। আমি আত্মবিশ্বাসী যে রুস্তেম উমেরভ এই দায়িত্ব পালনে সক্ষম।

ওলেক্সি রেজনিকভের স্থলাভিষিক্ত হয়েছেন উমেরভ। রেজনিকভ যুদ্ধের সময় পশ্চিমা সামরিক সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। কিন্তু মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগের পর জেলেনস্কি তাকে পদত্যাগের নির্দেশ দেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম