সীমান্তে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯

সীমান্ত অঞ্চল ব্রায়ানস্ক এবং বেলগোরোডে কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ হামলা হয় বলে জানিয়েছে ক্রেমলিন।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্রায়ানস্ক অঞ্চলে চারটি ভিন্ন স্থানে ৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অঞ্চলটি কিয়েভ এবং মস্কোর মধ্যে প্রায় সমান দূরত্বে অবস্থিত।

এক টেলিগ্রাম বার্তায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দায়িত্বে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্রায়ানস্ক অঞ্চলের ভূখণ্ডে মনুষ্যবিহীন আকাশযানগুলোকে ধ্বংস করেছে।

ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, ‘হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।’

বুধবার সন্ধ্যায় বেলগোরোড অঞ্চলের আরও দক্ষিণে আরেকটি ড্রোন ধ্বংস করা হয় বলেও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণাল।

বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ‘তুলিয়াঙ্কা গ্রামের ওপর গুলি করে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

সূত্র: রয়টার্স   

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম