রাশিয়ার যুদ্ধবিমান কারখানা পরিদর্শন কিমের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৫

রাশিয়ার যুদ্ধবিমান তৈরির কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা এই কারখানাটি পরিদর্শন করেন তিনি। ওয়াশিংটন ও দেশটির মিত্রদের আশঙ্কা, কিমের এই সফর ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম বৈঠক করেন। সেখানে সামরিক বিষয়, ইউক্রেন যুদ্ধ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৩৯ বছর বয়সী কিম রাশিয়ার কমসোমলস্ক-অন-আমুর, ইউরি গ্যাগারিন অ্যাভিয়েশন প্ল্যান্ট, ইয়াকভলেভ প্ল্যান্টসহ ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের উভয় ইউনিট পরিদর্শন করেছেন। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা গ্যাগারিন কারখানা সব কিছু ঘুরে দেখন তিনি। সেখানে এসইউ-৩৫ মাল্টিরোল ফাইটার ও এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরি করা হয়।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন করেছ। এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে।

পুতিন সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ‘কিছুই লঙ্ঘন করছে না’। তবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকবে। এ সময় পুতিনের মুখপাত্র বলেন, কিমের সফরে সামরিক ইস্যু বা অন্য কোনও বিষয়ে চুক্তি হয়নি।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী