ইতালিতে শরণার্থী নৌকায় নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৮

ইতালিতে শরণার্থী বহনকারী একটি নৌকায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ অভিযান চালিয়ে এই লাশ উদ্ধার করা হয়। দ্বীপে যাওয়ার পথে তাকে জন্ম দিয়েছিলেন এক শরণার্থী। ব্রিটিশ  সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা আনসা জানিয়েছে, উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে সন্তান জন্ম দিয়েছিলেন এক শরণার্থী। তার মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে।

গত তিনদিনে আট হাজারেরও বেশি শরণার্থী এই দ্বীপটিতে পৌঁছেছেন। যা স্থানীয় জনসংখ্যার চেয়ে অনেক বেশি। এই সমস্যা সমাধানে ইতালি ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চেয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন রবিবার দ্বীপ পরিদর্শন করবেন।

স্থানীয় সংবাদমাধ্যম কুরিয়ার ডেল মেজোজিওরনো এক প্রতিবেদনে বলেছে, শিশুটি মারা যাওয়ার পর তাকে একটি সাদা কফিনে রাখা হয়েছিল। তাকে দাফন করার জন্য ল্যাম্পেডুসার ইমব্রিয়াকোলা জেলার একটি কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এই সপ্তাহের শুরুর দিকে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। তখন একটি নৌকাডুবিতে পাঁচ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছিল।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, অধিক শরণার্থী আসায় ইতালি ‘অস্থিতিশীল চাপের’ মধ্যে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নকে নৌ অবরোধের জন্য চাপ দিয়েছেন তিনি। যাতে অভিবাসীবাহী নৌকা ভূমধ্যসাগর অতিক্রম করে ইতালির উপকূলে পৌঁছাতে না পারে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম