পুলিশ কর্মকর্তা নিহতে সার্বিয়াকে দায়ী করছে কসোভো

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৬

কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি দাবি করে বলেছেন, সার্বিয়ার হামলায় তাদের এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। হামলায় ভারী অস্ত্র ব্যবহার করেছে দেশটি। লেপোসাভিকের উত্তরাঞ্চলীয় বানজস্কা গ্রামে ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে গুলির ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে পুলিশ জানায়, খবর পাওয়া মাত্রই তারা সার্বিয়ার সীমান্তের কাছে বানজস্কায় পৌঁছায়। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দিক থেকে হামলার মুখে পড়েন।

এরপরই কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি দাবি করেছেন,  সার্বিয়ার সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অর্থ কসোভোর সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা।

এ ঘটনায় তাৎক্ষণিক সার্বিয়ার নিন্দা জানিয়েছেন কসোভোর পক্ষে থাকতে মিত্রদের আহ্বান জানান প্রেসিডেন্ট ভজোসা।

পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটি। তবে সার্বিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে পাওয়া যায়নি।

উল্লেখ্য, কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয় ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। তবে সার্বিয়া ২০০৮ সালে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে।  সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল