কৃষ্ণসাগরীয় বহরে সামরিক নৌযান কমাচ্ছে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩, ২০:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০:৩০

অধিকৃত ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতর থেকে বেশ কিছু সংখ্যক নৌযান প্রত্যাহার করেছে রাশিয়া। ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে উপদ্বীপটিতে মস্কো যে চ্যালেঞ্জের মুখে পড়ছে এটি তার ইঙ্গিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

পশ্চিমা কর্মকর্তাদের বক্তব্য ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইতোমধ্যে বেশ কয়েকটি শক্তিশালী নৌযান সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি অ্যাটাক সাবমেরিন ও দুটি ফ্রিগেট। সেভাস্তোপোল থেকে এগুলো রাশিয়ার বিভিন্ন বন্দরে নেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ক্রিমিয়ার বিভিন্ন স্থানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলা ছিল সবচেয়ে বড়।

নৌ বিশেষজ্ঞরা বলছেন, ক্রিমিয়া থেকে নৌযানগুলোকে সরিয়ে নেওয়ার সামরিক প্রভাব খুব সীমিত হতে পারে। কারণ এই জাহাজগুলো দূর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।

ইউক্রেনীয় হামলার ফলে ইতোমধ্যে কৃষ্ণসাগরের ইউক্রেনের বন্দরগুলোতে রাশিয়ার অবরোধ ভেঙে পড়েছে। সাগরের কিছু অংশে যেতে পারছে না রুশরা। একই সঙ্গে শস্য রফতানির জন্য নতুন একটি করিডোর গড়ে তুলেছে কিয়েভ।

তবে ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনা করছে তখন এই প্রত্যাহার কিয়েভের মনোবল বাড়িয়ে দেবে। এই বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনও মন্তব্য জানা যায়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেমস হেপি পোল্যান্ডে এক সম্মেলনে এই সপ্তাহে বলেছিলেন, সশস্ত্রবাহিনীর কাছে নৌযান ফিরিয়ে নেওয়া কৃষ্ণসাগরীয় বহরের কার্যকর পরাজয়।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী