ফিলিস্তিন-ইসরায়েল সহিংসতা দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি ব্যর্থ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ০০:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০০:৩৪

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সহিংসতা বৃদ্ধির ঘটনা দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ। মঙ্গলবার (১০ অক্টোবর) মস্কো সফরে থাকা ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিকে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করে আলোচনাকে একচেটিয়া করতে চেয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীকে তিনি আরও বলেছেন, আমি মনে করি অনেকে আমার সঙ্গে একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংকট সমাধানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সংঘাতে লিপ্ত দুই পক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছে।

চলমান সহিংসতা মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাত সৃষ্টি করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন

সূত্র: বিজনেস রেকর্ডার

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে