ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ২২:২৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২২:৩২

ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছে, শুক্রবার ভোরে চালানো হামলায় খারকিভে বেশ কয়েকটি ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৪০টির মধ্যে ২৪টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে খারকিভ, ওডেসা, খেরসন ও লভিভ অঞ্চলে রাশিয়ার সবচেয়ে বড় হামলা।

একটি এক্স-৫৯ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী।

শুক্রবারের হামলা নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা বুঝতে পারছি শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রুশ সন্ত্রাসীরা আরও ক্ষতি করার চেষ্টা করবে। আমরা শত্রুকে জবাব দেব। ১০টি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় বছরের মতো ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় রাশিয়া বিমান হামলার জন্য প্রস্তুত হচ্ছে। গত বছরের চেয়ে এবারের ঝুঁকি বেশি। কারণ গত বছরের হামলায় সক্ষমতা কমে গেছে, বিকল্প যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

লভিভের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, হামলার সময় একটি অবকাঠামোতে পাঁচবার ড্রোন আঘাত করেছে। তবে তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাননি।  

খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, ড্রোনগুলো বেসামরিক অবকাঠামোতে আঘাত করেছে এবং খারকিভ শহরে এবং এর কাছাকাছি আগুনের সূত্রপাত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, খারকিভে হামলায় আটটি ব্যক্তিগত বাড়ি, একটি তিনতলা ভবন, বেশ কয়েকটি গাড়ি এবং একটি গাড়ি মেরামতের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম